×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৪-২১
  • ৯০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলার শিবপুরে  আজ সকালে যাত্রীবাহী বাস, মিনিবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন(২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুুর্ঘটনায় আহত হয়েছেন  প্রায় ৩০ জন। সকাল ৭ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে কারারচর বৈশাখী স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন রূপগঞ্জ উপজেলার ফকির কটন মিলের শ্রমিক। সে কিশোরগঞ্জ জেলার সামসুর মিয়ার ছেলে। ঈদের ছুটিতে স্বজনদের সাথে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
 পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গামী মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নরসিংদীর ভেলা নগর ব্রিজ পার হয়ে কারাচর বৈশাখী স্পিনিং মিলের সামনে আসলে বিপরীত দিক থেকে আল গাজ্জালী নামে অপর একটি যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মুরগিবাহী অপর একটি পিকআপ ভ্যান দুর্ঘটনায় পতিত ওই দুটি গাড়ীকে ধাক্কা দেয়। এতে অন্তত ৩০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠলে সেখানে মনির হোসেন  মারা যান। অপর আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হয়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,দুর্ঘটনার খবরে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নিলে সড়কের দুইপাশের যানঝট স্বাভাবিক হয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat