×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৫
  • ৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওয়াকাইয়ামায় বক্তব্য দেয়ার ঘটনাস্থলের কাছাকাছি ‘স্মোক বোমা’ নিক্ষেপ করা হলে তিনি নিরাপদ ও অক্ষত আছেন।
ওয়াকাইয়ামা বন্দরে শনিবার তার বক্তব্যের প্রাক্কালে  বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
শনিবার স্থানীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
কিয়োদো বার্তা সংস্থাসহ একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ফুমিও কিশিদার বক্তব্যস্থলের কাছাকাছি এক ব্যক্তি পাইপ জাতীয় কিছু ছুঁড়ে মারে বলে ধারনা করা হয়। তবে এতে কেউ আহত কিংবা ক্ষতি হওয়ারও কোন খবর পাওয়া যায়নি।
জাপানের পশ্চিমাঞ্চলীয় ওয়াকাইয়ামা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকেসহ অন্যান্য সংবাদ মাধ্যম এ কথা  জানিয়েছে।
এনএইচকে আরো বলেছে,‘ঘটনাস্থলে একটি বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। কিছু একটা ছোঁড়া হয়েছে আর তা বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
তবে সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। স্থানীয় পুলিশ কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকান্ডের পর জাপানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat