×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৪-১১
  • ১২৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর চকবাজারে একটি ভবনে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট- দ্রুত ঘটনাসস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আজ দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’। 
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম আগুন নিয়ন্ত্রনে আনার বিষয়টি   নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর চকবাজার বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি বহুতল ভবনের গোডাউনে আগুন লেগেছে। 
লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের  হেডকোয়ার্টার থেকে ৪ টি ও লালবাগ থেকে ২ টিসহ মোট ৬ ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন  নিয়ন্ত্রণে আনতে  কাজ শুরু করে। দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাপ জানা যায়নি।  প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ফায়ার সার্ভিস বলছে,  সিগারেটের আগুন, কিংবা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat