×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৪-০২
  • ৬২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘আর্থ মনস্টার’ খ্যাত খ্রিস্টীয় যুগের পূর্ববর্তী ওলমেক সভ্যতাকালের একটি বিরাটকায় পাথরের মূর্তি  যুক্তরাষ্ট্র থেকে উদ্ধার করেছে মেক্সিকো। কর্তৃপক্ষ এ কথা জানায়।
ন্যাশনাল অ্যানথ্রোপলজি অ্যান্ড হিস্ট্রি ইনস্টিটিউট (আইএনএইচএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিশদভাবে খোদাই করা প্রায় ১.৮ মিটার লম্বা ও ১.৫ মিটার চওড়া মূর্তিটির ওজন এক টনেরও বেশি। খবর এএফপি’র।
পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড টুইট করেছেন,‘নিউইয়র্কে আমাদের কনসাল জর্জ ইসলাস আমাকে নিশ্চিত করেছেন যে, মেক্সিকোর সবচেয়ে কাঙ্খিত ওলমেক টুকরাটি উদ্ধার করা হয়েছে এবং দেশে ফেরত আসতে চলেছে, যেখান থেকে এটি কখনই নেওয়া উচিত হয়নি।’
মায়া ও অ্যাজটেক সংস্কৃতির পূর্ববর্তী ওলমেক সভ্যতার কারিগররা বিশাল পাথরের মাথা, মূর্তি এবং সোজা স্ল্যাব তৈরির জন্য পরিচিত ছিল।
আইএনএইচএ বলেছে, মূর্তিটি ৮০০-৪০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তৈরি বলে মনে করা হচ্ছে।
আইএনএএইচ আরো জানায়, ‘মনুমেন্ট ৯ অব চালচাতজিঙ্গ’ নামে খ্যাত মূর্তিটি কেন্দ্রীয় মেক্সিকান রাজ্য মোরেলোসে পাওয়া যায়। ‘বেজ-রিলিফ’ ভাস্কর্য কৌশলে নির্মিত টুকরাটি প্রায়শই ওলমেক আইকনোগ্রাফিতে উপস্থিত থাকা আর্থ মনস্টার’ এর অন্তর্ভূক্ত বলে মনে করা হয়।
আইএনএএইচ-এর বিবৃতিতে বলা হয়েছে, যদিও মূর্তিটি কখন কীভাবে চালকাতজিঙ্গো থেকে অবৈধভাবে স্থানান্তরিত হয়েছিল তা জানা যায়নি। তবে মার্কিন নথি থেকে জানা যায় যে, এটি ১৯৬৮ সালে আমেরিকান অ্যান্টিকুইটি ম্যাগাজিনে বলা হয়, প্রতœতাত্ত্বিক ডেভিড গ্রোভ এটিকে সর্বজনীন  করেছিলেন। সেই সূত্র ধরে মনে করা হয় যে ২০ শতকের দ্বিতীয়ার্ধের গোড়ার দিকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল।’
নিউইয়র্ক কর্তৃপক্ষ স্মৃতিস্তম্ভটি উদ্ধার করেছে, তবে  সংবাদ বিজ্ঞপ্তিতে এটি কোথায় পাওয়া গেছে তা উল্লেখ করা হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ থেকে নেওয়া ঐতিহাসিক ঐতিহ্য উদ্ধারের জন্য মেক্সিকান সরকারের প্রচেষ্টায় ২০১৮ সাল  থেকে প্রায় ১০,০০০ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat