×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-১২-০২
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
তিনি আজ শুক্রবার মেহেরপুরে ‘কুষ্টিয়া-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের মান ও প্রশস্ততায় উন্নীতকর’ শীর্ষক পকল্পের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বর্তমান সরকারের সময়ে মেহেরপুরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই জেলাকে উন্নয়নের ক্ষেত্রে আদর্শ জেলা হিসেবে গড়ে  তোলা হবে। তিনি বলেন, দেশব্যাপি উন্নয়নের ধারাবাহিকতায় মেহেরপুরও পিছিয়ে নেই। মেহেরপুরকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে।
কুষ্টিয়া সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat