×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৫
  • ২৩২৩৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে করদাতা শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা বাড়ছে। আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল পর্যন্ত টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ২২ হাজার ৭৬। সরকার করের আওতা বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এর ফলে নতুন করদাতা সম্পৃক্ত হচ্ছেন করজালে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরের শেষে টিআইএনধারীর সংখ্যা ছিলো ৯০ লাখ ২ হাজার ৫৫২। চলতি ২০২৩-২৪ অর্থবছরে জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত টিআইএন খোলা হয়েছে ১২ লাখ ১৯ হাজার ৫২৪- যা এর আগের বছরগুলোর তুলনায় বেশি।
মাঠ পর্যায়ের অফিসগুলোর মনিটারিং জোরদার ও বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণপত্র (পিএসআর) দেখানো বাধ্যতামূলক করায় টিআইএন গ্রহণকারীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন এনবিআরের কর্মকর্তারা।
এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ৪৩ ধরনের সরকারি-বেসরকারি সেবা গ্রহণে রিটার্ন জমা বাধ্যতামূলক করার ফল মিলছে। বিপুলসংখ্যক মানুষ টিআইএন নিচ্ছেন। এটি ভালো উদ্যোগ। যারা নতুন টিআইএন নিয়েছেন, তারা রিটার্ন দিলে কর বাড়বে এবং এর পাশাপাশি রিটার্ন জমাকারীর সংখ্যাও বাড়বে। পাশাপাশি মাঠ পর্যায়ে কঠোর মনিটরিংয়ের কারণে অনেকে টিআইএন নিচ্ছেন। 
তবে তিনি মনে করেন, নতুন যারা টিআইএন নিচ্ছেন, তাদেরকে সঠিকভাবে করজালের আওতায় আনতে পারলে করের পরিমাণ বাড়বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat