×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৮-১২
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হার্ভে ইলিয়টকে গতকাল ‘দীর্ঘ মেয়াদী’ একটি চুক্তিতে আবদ্ধ করেছে লিভারপুল। ১৯ বছর বয়সী এই তারকার আশা এই মৌসুম থেকে জার্গেন ক্লপের দলের পরিকল্পনায় নিয়মিত হতে পারবেন তিনি। 
গত মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের প্রথম চারটি ম্যাচের তিনটিতে মুল একাদশের হয়ে সুযোগ পেয়েছিলেন ইলিয়ট। কিন্তু লিডসের বিপক্ষে খেলার সময় তার পায়ের গোড়ালি স্থানচ্যুত ও ভেঙ্গে যাওয়ায় সাইডলাইনে চলে যান। ওই ইনজুরির কারণে দীর্ঘ ৫ মাস সাইডলাইনেই কাটাতে হয়েছে তাকে।  
তবে ইনজুরি কাটিয়ে এখন পুর্ন ফিটনেস ফিরে পেয়েছেন ইলিয়ট। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি। এর একটি কম্যুনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এবং অন্যটি তার সাবেক ক্লাব ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগে নিজেদের সূচনা ম্যাচে।  
গণমাধ্যমের খবর অনুযায়ী নতুন চুক্তির ফলে ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে কাটাবেন এই মিডফিল্ডার। লিভারপুলের ওয়েবসাইটকে ইলিয়ট বলেন, ‘আরো অনেক বছর আমি এই ক্লাবটিতে কাটাতি যাচ্ছি। এটি জেনে আমার দারুন লাগছে। কৈশোরের ক্লাবের সঙ্গে এতটা সময় কাটানো দারুন ব্যাপার। এটি আমাকে এতটা খুশি ও রোমঞ্চিত করেছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না।’ 
২০১৯ সালের গ্রীষ্মে এ্যানফিল্ডে যোগ দেয়ার পর সিনিয়র দলের সঙ্গে এ পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছেন ইলিয়ট। লিভারপুলের কোচ ক্লপ বলেন, ‘তাকে পছন্দ করার অনেকগুলো কারণ আছে। প্রথমত আমরা একটি ক্লাব হিসেবে বিশেষ একজন তরুণ খেলোয়াড়কে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে চাই, যিনি ইতোমধ্যে লিভারপুল এফসিতে বড় প্রভাব ফেলেছেন। অপরদিকে পছন্দের ক্লাবটিতে সে নিজের অবিশ^াস্য প্রতিভার বিকাশ ও উন্নতি ঘটাতে পারবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat