×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-৩০
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা শনাক্ত হওয়ায়  চলমান  উইম্বলডন  টেনিস টুর্নামেন্ট  থেকে নাম প্রত্যাহার  করলেন  সপ্তদশ বাছাই  স্পেনের  রবার্তো বাতিস্তুতা আগুত। তার আগে  আরো দুই  খেলোয়াড়  কোভিড ১৯ এর কারণে টুর্নামেন্ট থেকে  নাম প্রত্যাহার  করেছেন।  পরিপুর্ন দর্শক গ্যালারিতে  এবছর টুর্নামেন্ট ফেরার পর  তৃতীয় খেলোয়াড়  হিসেবে  আক্রান্ত হলেন বাতিস্তুতা  আগুত। 
 আজ এক টুইট বার্তায়  ৩৪ বছর বয়সী  বাতিস্তুতা আগুত বলেন,‘ আমি উইম্বলডনকে আমার নাম প্রত্যাহারের  বিষয়ে অবহিত  করেছি। পরীক্ষায় আমার  কোভিড-১৯ শনাক্ত হয়েছে।’
২০১৯ আসরের  সেমিফাইনালিস্ট  এ তারকা খেলোয়াড় আরো বলেন,‘সৌভাগ্যক্রমে, উপসর্গগুলো  মারাত্মক নয়। তবে আমি মনে  করছি এটাই  সবচেয়ে বাল সিদ্ধান্ত। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, আশা করছি খুব শিগগিরই  মাঠে ফিরবো।’
 করোনাভাইরাসের কারণে এর আগে  টুর্নামেন্টের প্রথম সপ্তাহে নাম প্রত্যাহার  করে  ২০২১ আসরের  রানার আপ  মাত্তেও বেরেত্তিনি এবং  ২০১৭ ফাইনালিস্ট  মারিন চিলিচ।
 মহামারি করোনাভাইরাসের  কারণে এর আগে ২০২০ আসর  বাতিল করা হয়েছিল।  এরপর খেলোয়াড়দের জৈবসুরক্ষা পরিবেশে রেখে  ২০২১ আসর সিমিত  পরিসরে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat