×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৬-২০
  • ৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় এস.এম সুলতান চারুকলা কলেজের নতুন একতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার মাছিমদিয়ায় এ ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জা।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস.এম ছায়েদুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার শীল, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা,এস. এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব আশিকুর রহমান মিকু, এস.এম সুলতান বেঙ্গল চারুকলা কলেজের অধ্যক্ষ অনাদি বৈরাগী, সরকারি কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে এ ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat