×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৭
  • ৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হার দিয়ে নিজেদের অভিষেক ওয়ানডে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। 
আজ লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে ইংল্যান্ড নারী দলের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় বাংলাদেশ। 
এতে ৭ ম্যাচে ১ জয় ও ৬ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থেকে আসর শেষ করলো বাংলাদেশ। আট দলের মধ্যে অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপ শেষ করেছে  পাকিস্তান। ম্যাচ-পয়েন্টে একই চিত্র পাকিস্তানেরও, তবে রান রেটে পিছিয়ে আসরের শেষ দল পাকিস্তান। 
আজ ওয়েলিংটনে বেসিন রিজার্ভে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরুটা ভালো না হলেও, পরের দিকের ব্যাটারদের দৃঢ়তায় লড়াই করার মত পুঁিজ পায় ইংলিশরা। ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৪ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন সোফিয়া ডাঙ্কলি।
বাংলাদেশের সালমা খাতুন ২টি, জাহানারা-রিতু-ফাহিমা-মন্ডল ১টি করে উইকেট নেন। 
জয় দিয়ে বিশ^কাপ শেষ করতে ২৩৫ রানের টার্গেট পায় বাংলাদেশ। সেই লক্ষ্যে দলকে ভালো শুরু এনে দেয়ার চেষ্টা করেন শারমিন আকতার ও শামিমা সুলতানা। তবে দু’জনের ব্যাটিং ছিলো টেস্ট মেজাজে। ১৭ দশমিক ৫ ওভার ব্যাট করে ৪২ রান তুলেন তারা। রান রেট ছিল আড়াইয়ের নীচে। 
৪২ রানে প্রথম উইকেট পতনের পর ৪৭ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। শামিমা ও শারমিন ২৩ রান করে আউট হন। 
বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটাররাও সুবিধা করতে পারেনি। ফারজানা হক ১১, অধিনায়ক নিগার সুলতানা ২২, রুমানা আহমেদ ৬ ও সালমা খাতুন ২ রান করে ফিরেন। এতে ১০১ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। 
এক প্রান্ত আগলে রেখেছিলেন লতা মন্ডল। তবে ব্যক্তিগত ৩০ রানে থামতে হয় তাকে। পরবর্তীতে ৪৮ ওভারে ১৩৪ রানে গুটিয়ে গেলে  হারের স্বাদ নিতে হয়  রুমানা-জাহানারাদের। 
আসরে বাংলাদেশের একমাত্র জয় পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিলো নিগার সুলতানার দল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat