×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১৪
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সফরে  ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। 
ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন হাসমত শাহিদি। স্কোয়াডে দু’জন রিজার্ভ খেলোয়াড়ও  কাইস আহমেদ ও সেলিম সাফিকে রাখা হয়েছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে উসমান ঘানিকে। দলে ফিরেছেন মোহাম্মদ নবি ও ইব্রাহিম জাদরান।
তিন নতুন মুখ আজমত ওমারজাই, দারউইশ রাসুলি ও নিজাত মাসুদকে  নিয়ে ঘোষিত ১৬ সদস্যের টি-টোয়েন্টি দলের  নেতৃত্ব দিবেন অলরাউন্ডার মোহাম্মদ নবি। 
ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে ওমরজাইর। ২ ম্যাচ খেলেছেন তিনি। তবে রাসুলি ও মাসুদের কেউই জাতীয় দলের হয়ে খেলেননি।
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন গুলবদিন নাইব, মোহাম্মদ শাহজাদ, হাশমত শহিদি, হামিদ হাসান ও নবীন উল হক। অবসর নিয়েছেন আসগর আফগান। 
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে ও ৩ মার্চ থেকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। বিশ^কাপ সুপার লিগের অংশ ওয়ানডে সিরিজ। 
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য শনিবার রাতে ঢাকায় পৌঁছায় আফগানিস্তান ক্রিকেট দল। ঢাকায় রাত কাটিয়ে গতকাল সিলেটে পৌঁছেছে দলটি। সেখানে সপ্তাহব্যাপী ক্যাম্প করবে আফগানরা। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে ক্যাম্প করবে আফগানিস্তান। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। 
আফগানিস্তান ওয়ানডে দল : হাশমত শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিব জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও ফরিদ আহমাদ মালিক। 
ট্রাভেলিং রিজার্ভ : কাইস আহমেদ ও সেলিফ সাফি
আফগানিস্তান টি-টোয়েন্টি দল : মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরত জাজাই, উসমান ঘানি, দারউইশ রাসুলি, নাজিব জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, রশিদ খান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ ও ফরিদ আহমেদ মালিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat