×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৮
  • ৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 চট্টগ্রামের মুরাদপুরে জলাবদ্ধতায় সড়ক-নালার পানিতে তলিয়ে যাওয়া ব্যবসায়ির চার দিনেও খোঁজ মেলেনি। গত বুধবার থেকে বিরতি দিয়ে পালা করে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর এতথ্য জানায়।
তিনি বলেন, আজ শনিবার সকাল ৮ টা থেকে ৪র্থ দিনের মতো ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযান শুরু হয়েছে। আজকে নালার বিভিন্ন স্পটে অভিযান চালানো হচ্ছে। সাধারণত ২৪ ঘন্টা পরে পানিতে ডুবে যাওয়া কারও লাশ ভেসে ওঠে। তবে এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। এর কারণ হতে পারে পানির স্রোতে অনেক দূরে ভেসে গেছেন অথবা নালায় ময়লার ভিতরের কোথাও দেহটি আটকে আছে। 
গত বুধবার চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় জলাবদ্ধতার তীব্র স্রোতে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন মো. সালেহ আহমদ (৫০)। তিনি নগরীর চকবাজার এলাকায় সবজির ব্যবসা করতেন। তার বাড়ি পটিয়া উপজেলার মনসার টেক এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat