×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৬-৩০
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এবং ভবিষ্যতে জরুরি স্বাস্থ্যসেবার প্রস্তুতি গ্রহণে ভারতকে আরো চার কোটি ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। এনিয়ে মোট সহায়তার পরিমাণ বেড়ে ২০ কোটি ডলার ছাড়ালো। খবর পিটিআই’র।
গত এপ্রিল ও মে মাসে ভারত কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কবলে পড়ে। ওই সময় দেশটিতে প্রতিদিন নতুন করে তিন লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়। এতে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন ও বেডের চরম ঘাটতি দেখা দেয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়ে।
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলোপমেন্ট জানায়, ‘ভারতের এই জরুরি প্রয়োজনের সময় যুক্তরাষ্ট্র দেশটির সহযোগিতায় আন্তরিকভাবে এগিয়ে আসে এবং কোভিড-১৯ মহামারী মোকাবেলা অব্যাহত রাখার অংশ হিসেবে বর্তমানে ওয়াশিংটন ভারতের জনগণের পাশে রয়েছে।’
ইউএসএইড কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এবং কোভিড-১৯ ও ভবিষ্যতে জরুরি স্বাস্থ্যসেবার প্রস্তুতি গ্রহণে ভারতকে আরো চার কোটি ১০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাধীন এ সংস্থার এক বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ রোগ সনাক্তে পরীক্ষা করা, মহামারী সংক্রান্ত মানসিক স্বাস্থ্য সেবা দেয়া, সময় মতো হাসপাতাল সেবা গ্রহণের প্রচারণা চালানো এবং প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা দিতে ইউএসএইডের সহায়তার অর্থ কাজে লাগানো হবে।
বিবৃতিতে আরো বলা হয়, এই অতিরিক্ত অর্থের মাধ্যমে ইউএসএইড স্বাস্থ্য সেবা সরবরাহ চেইন ও ইলেক্ট্রনিক হেলথ ইনফরমেশন সিস্টেম শক্তিশালী, তাদের টিকাদান প্রচেষ্টায় সহায়তা এবং বেসরকারি খাতে ত্রাণ সচল ও সমন্বয় করতে ভারতের সাথে অংশীদারিত্ব অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat