×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৬-২৫
  • ৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ নগরী সিডনির মধ্যাঞ্চলীয় চারটি এলাকার বাসিন্দাদের এক সপ্তাহের জন্য বাড়িতে অবস্থান করার নির্দেশ জারি করা হয়েছে। দ্রুত সংক্রামক কোভিড-১৯ রোগের ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকহারে ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে শুক্রবারএমন নির্দেশ দেয়া হয়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, চলতি সপ্তাহে বেশ কয়েকজন করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এক্ষেত্রে সিডনি বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের একজন ক্রূ’কে কোয়ারেন্টাইন হোটেলে নিয়ে যাওয়ার সময় একজন লিমোজিন চালক আক্রান্ত হয়েছে বলে জানা যায়।
ওই অঞ্চলে গুচ্ছ আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়ানোর পর শুক্রবার মধ্যরাত  থেকে লকডাউনের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, কোভিড-১৯ রোগ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বিশ্বের অধিক সফল দেশ গুলোর মধ্যে অস্ট্রেলিয়া রয়েছে। দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত মাত্র ৩০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং ৯১০ জন প্রাণ হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat