×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৬-১৬
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী আগস্টেই গ্যাভি কোভ্যাক্স এর অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন আরো ১০ লাখ ডোজ দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি অনির্ধারিত ব্রিফিং এ অংশ নিয়ে তিনি এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন এর পাশাপাশি, রাশিয়ার সাথেও ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত আলোচনার যথেষ্ঠ অগ্রগতি এসেছে। চীনের সাথে দেশের পক্ষ থেকে চুক্তি সম্পন্ন করা হয়েছে। চীন থেকে ফিরতি জবাব এলেই পরবর্তী পদক্ষেপ জানানো হবে।
তিনি বলেন, ইতোমধ্যেই চীনের উপহার ৬ লাখ ভ্যাকসিনসহ বর্তমানে মজুদ ১১ লাখ ভ্যাকসিন থেকে অন্তত ৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। এই ৫ লাখ মানুষ এই ১১ লাখ ভ্যাকসিন থেকে ১ম ও ২য় ডোজ গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat