×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৬-১৪
  • ৬১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নাছির ইউ মাহমুদ ও অমিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি-উত্তর) মশিউর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সোমবার দুপুরে নাছির উদ্দিন নামে এই ব্যবসায়ীকে তার উত্তরার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া লিপি, সুমি ও স্নিগ্ধাকেও একই স্থান থেকে গ্রেফতার করা হয়। এসময় নাছির উদ্দিনের বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এর আগে সকালে ব্যবসায়ী নাছির ইউ মাহমুদসহ ছয়জনকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি।
রোববার (১৩ জুন) রাত পৌনে ১১টার দিকে বনানীর নিজ বাসায় পাশবিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন পরীমনি। তার আগে পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে মুহূর্তেই তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে পরীমনি অভিযোগ করেন, বুধবার রাতে শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। সংবাদ সম্মেলনে নিজের জীবন নিয়ে শঙ্কাও প্রকাশ করেন পরীমনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat