×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৬-১৪
  • ৫৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন পেসিডেন্ট জো বাইডেন রোববার ন্যাটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে দু’দিনের শীর্ষ বৈঠকের উদ্দেশ্যে ব্রাসেলসে পৌঁছেছেন। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ব্ইাডেন ব্রিটেনে জি-৭ সম্মেলনে অংশ নেয়ার পর সেখান থেকে ব্রাসেলসে যাত্রা করেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো তাঁকে স্বাগত জানান।
করোমর্দন ও সংক্ষিপ্ত আলাপ শেষে, তিনি সেখান থেকে ‘দ্য বিস্ট’ নামে একটি সাঁজোয়া লিমোজিনে করে ব্রাসেলসের মার্কিন দূতাবাসে যাত্রা করেন।
শীর্ষ সম্মেলনের উদ্দেশে ব্রাসেলসে পৌঁছানো বাইডেন ও ন্যাটোভুক্ত ২৮ সদস্য রাষ্ট্রের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় ধরনের নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে। ব্রাসেলসের বাসিন্দাদের তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হবে বলেও সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার, বাইডেন ইইউ-মার্কিন শীর্ষ সম্মেলনে অংশ নিবেন। তিনি ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল ও ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লিয়েনের সাথে বৈঠক করবেন। তবে বাইডেন তাদের সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন না, তিনি অপরাহ্নে বেলজিয়ামের রাজধানী থেকে জেনেভার উদ্দেশ্যে যাত্রা করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat