×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৬-০১
  • ৭৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে পেরুর সার্বিক মৃত্যু সংখ্যা সমন্বয় করায় দেশটির সরকারি হিসাবে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে সোমবার দ্বিগুণেরও বেশি হয়েছে। এর ফলে দেশটি বিশ্বের যেকোন দেশের তুলনায় কোভিড-১৯ রোগে মৃত্যু হারের দিক থেকে সর্বোচ্চ স্থানে উঠে আসলো। খবর এএফপি’র।
সরকার জানায়, প্যানেল স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেয়া পরামর্শ অনুযায়ী মৃত্যু সংখ্যা সমন্বয় করায় পেরুতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬৯ হাজার ৩৪২ থেকে বেড়ে ১ লাখ ৮০ হাজার ৭৬৪ জনে দাঁড়িয়েছে।
এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা সমন্বয় করায় পেরুতে বর্তমানে করোনাভাইরাসে মৃত্যু হার বিশ্বের যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ। দেশটিতে এ প্রাণঘাতী ভাইরাসে প্রতি ১০ লাখে ৫ হাজার ৪৮৪ জনের মৃত্যু ঘটছে।
এএফপি’র উপাত্ত অনুযায়ী, এর আগের হিসাবে পেরুতে প্রতি ১০ লাখে ২ হাজার ১০৩ জনের মৃত্যু ঘটায় দেশটি বিশ্বে ১৩তম অবস্থানে ছিল। পেরুর মোট জনসংথ্যা প্রায় ৩ কোটি ৩০ লাখ।
এদিকে হাঙ্গেরিতে করোনাভাইরাসে প্রতি ১০ লাখে ৩ হাজার ৭৭ জনের মৃত্যু হওয়ায় দেশটি বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে।
পেরুতে এ পর্যন্ত ১৯ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং দেশটিতে এ ভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে অক্সিজেনের ব্যাপক সংকট দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রী ভিওলাতা বার্মুদেজ বলেন, প্যানেল স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শক্রমে পেরুর মৃত্যু সংখ্যা সমন্বয় করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat