×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৫-২৮
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যের বাণী বাঙালির জাতীয় জীবনে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি নজরুলকে তুলে ধরতে বেশি-বেশি নজরুল চর্চা হওয়া উচিৎ এ কথা উল্লেখ তিনি এই লক্ষ্যে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ কবি নজরুল ইনস্টিটিউটকে উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
মোস্তাফা জব্বার ১২২তম নজরুল জন্ম-জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ভার্চ্যূয়াল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
এ সময় মন্ত্রী উল্লেখ করেন, ‘নজরুলের আদর্শ বঙ্গবন্ধু ধারণ করেছেন এবং বঙ্গবন্ধুর আদর্শ আমরা ধারণ করেছি বলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে এ উপ-মহাদেশসহ বিশ^ব্যাপি পরিচিতি পেয়েছে।’
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কবি পৌত্রী খিলখিল কাজী,নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন ও বিশ্ববিদ্যালয়ের নজরুল জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি প্রফেসর আহমেদুল বারী বক্তৃতা করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, নজরুলের লেখা ‘গাহি সাম্যের গান কেবল একটি কবিতা নয়, এটি সমাজতান্ত্রিক সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেরণা’। তাই বঙ্গবন্ধুর বাংলাদেশের কথা চিন্তা করলে নজরুলকে ভোলা যাবে না।
অনুষ্ঠানে বক্তার নজরুলে জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat