×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৫-১৯
  • ৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের ঊল্লাপাড়ায় পৌর শহরে শহীদ মিনার চত্বরে উল্লাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে,ছয় ঘন্টা আটকে রেখে হেনস্তা শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন সারা বাংলার গণমাধ্যম কর্মীরা। সেই সাথে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে ১৯ মে সকাল ১১ টায় উল্লাপাড়া পৌর শহরে শহীদ মিনার চত্বরে উল্লাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

দেশে একের পর আলোচিত ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তর অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে এ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। গুটি কয়েকজন দুর্নীতিরবাজকে ধরা হলেও অনেকেই ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে। বিশ্বস্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম- তার দূর্নীতি অনিয়মের তথ্য ফাস হওয়ায় সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে ডেকে নিয়ে আটকে রেখে হেনস্তা ও শারীরিক নির্যাতন করা হয়েছে এবং পরে নাটকীয় ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিরুদ্ধে সারা বাংলার সাংবাদিক ও উল্লাপাড়া প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

বিশ্বস্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম-এর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে উল্লাপাড়া প্রেসক্লাব ও টেলিভিশন ফোরামের সকল সাংবাদিক গণমাধ্যম কর্মীরা।

অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেফতার করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে বলে গণমাধ্যম কর্মীরা অভিযোগ করেন। অবিলম্বে রোজিনাকে মুক্তি না দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat