×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৫-১১
  • ৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির ডিপো এলাকায় রাখা হয়েছে জাপান থেকে আনা মেট্রোরেলের ৬টি বগি। ডিপোটিতে আজ প্রদর্শনের জন্য চালানো হয়েছে মেট্রোরেলের প্রথম সেটের বগি। আজ মঙ্গলবার (১১ মে) বেলা পৌনে ১২টার দিকে গণমাধ্যমকর্মীদের সামনে এই বগি দেখানো হয়।
৬টি বগির সেট নিয়ে ট্রেনটি ওয়ার্কশপ থেকে পাঁচ কিলোমিটার গতিতে প্রায় ৫০০ মিটার পাড়ি দেয়।এ ট্রেনটি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত। জাপানের কাওয়াসাকি কোম্পানি ট্রেনগুলোর নির্মাতা। তাদেরই একজন চালক ট্রেনটি চালিয়ে নিয়ে আসেন।
ডিপো এলাকায় বগিগুলো উপস্থাপনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মোংলা বন্দর থেকে আসার পর গত ২৩ এপ্রিল প্রকল্প এলাকার পাশের জেটি থেকে ডিপো এলাকায় স্থানান্তর শেষ হয় বগিগুলো।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, প্রথম সেটের ছয়টি বগি রয়েছে। এগুলোর পরীক্ষামূলক চলাচল এ মাসেই শুরু হবে। আমরা সেজন্য প্রস্তুতি নিচ্ছি।
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত হচ্ছে প্রায় ২০ কিলোমিটারের মেট্রোরেল। গত ২১ এপ্রিল ছয় কোচ বিশিষ্ট প্রথম সেট নদী পথে উত্তরার দিয়াবাড়ি ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছে। ২২ এপ্রিল তিনটি বগি স্থানান্তর করা হয়। পরদিন বাকি তিন বগির স্থানান্তর হয়।
মেকানিক্যাল-ইলেকট্রিক্যাল, ওয়াশিংসহ প্রতিটি কোচের ১৯ ধরনের পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। এরপর এসব বগি রেলপথে চালানোর জন্য প্রস্তুত করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat