×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৫-০৭
  • ৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনা ভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে,একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭৪ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্হ্য বিভাগের তথ্যমতে শুক্রবার সকাল পর্যন্ত গত একদিনে করোনা ভাইরাসে মৃত্যু হওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা।এনিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে মোট মৃত সংখ্যা ৩৬৪ জনে দাড়িয়েছে। এরমধ্যে সিলেট জেলার ২৯১,সুনামগঞ্জের ২৭,হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজার জেলার ২৮ জন রয়েছেন।
সিলেট বিভাগে গত একদিনে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৭৪ জন, আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৫৭ও হবিগঞ্জের ১৭ জন রয়েছেন।এনিয়ে সিলেট বিভাগে করোনায় প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৫৭২ জন,সুনামগঞ্জে ২ হাজার ৭৪৯ জন,হবিগঞ্জে ২ হাজার ৪১৩ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৩৪৩ জন রয়েছেন।
এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনা থেকে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ জন, সুস্থ হওয়ার মধ্যে সিলেট জেলার ৪৪ ও হবিগঞ্জের ৪ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হওয়া সংখ্যা ১৯ হাজার ৮৩৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ১৪১,সুনামগঞ্জের ২ হাজার ৬৫২,হবিগঞ্জের ১ হাজার ৮৪০ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ২০১ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন, এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ২১০ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন,যার মধ্যে সিলেট জেলায় ১৯৬,সুনামগঞ্জের ২, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজার জেলায় ২ জন রয়েছেন। অপরদিকে গত একদিনে সিলেট বিভাগে ৫১ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৫৪ জন,এরমধ্যে সিলেট জেলায় ৩১৯ ও মৌলভীবাজার জেলায় ৩৫ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat