×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৫-০৪
  • ৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা সর্বোচ্চ সীমা ১৫ হাজার থেকে শরণার্থীর সংখ্যা বৃদ্ধি করে ৬২ হাজার ৫০০ করার অনুমোদন দিয়েছেন। খবর এএফপি’র।
ট্রাম্পের শাসনামলের সীমা ধরে রাখার ব্যাপারে তার আগের সীদ্ধান্তের জন্য মিত্রদের পক্ষ থেকে বাইডেনের কঠোর সমালোচনার পর এক্ষেত্রে তিনি এ পরিবর্তন আনলেন।
এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘এই শরণার্থীর সংখ্যা হ্রাস করে আগের প্রশাসন কর্তৃক ১৫ হাজার নির্ধারণ করা ঐতিহাসিকভাবে কম সংখ্যা ছিল। শরণার্থীদের স্বাগত এবং সমর্থন জানানো একটি দেশ হিসেবে তাতে আমেরিকার মূল্যবোধের প্রতিফলন ঘটেনি।’
‘এই নতুন সীমা শরণার্থীদের নেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্ষমতা বাড়ানোর ব্যাপারে ইতোমধ্যে চলমান থাকা বিভিন্ন প্রচেষ্টা ফের জোরদার করা হবে ,যাতে আমরা ১ লাখ ২৫ হাজার শরণার্থী গ্রহণের উদ্দেশ্য পূরণ করতে পারি। আর আগামী অর্থ বছরেই আমি এটা নির্ধারণের ব্যাপারে আগ্রহী।’
গত মাসে হোয়াইট হাউস জানায়, তাদের ট্রাম্প পরবর্তী শরণার্থী কর্মসূচি ‘পুনর্গঠনে’ আরো সময়ের প্রয়োজন রয়েছে। তাই তারা এ বছরের জন্য শরণার্থীদের ১৫ হাজারের সীমা ধরে রাখবে।
এমন সিদ্ধান্ত গ্রহণের পর একজন শীর্ষ ডেমোক্রেট এবং বিভিন্ন শরণার্থী ত্রাণ গ্রুপ বাইডেনের কঠোর সমালোচনা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat