×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৪-২৬
  • ৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সোমালিয়ার রাজধানীতে রোববার সৈন্য ও সশস্ত্র ব্যক্তিদের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়েছে। দেশটির প্রেসিডেন্টের বিপক্ষে বিক্ষোভ প্রদর্শন করা ব্যক্তিদের ছত্রভঙ্গ করতে সরকারি বাহিনী অভিযান শুরু করলে এ গুলি বিনিময় হয়। পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ব্যাপক গোলাগুলির শব্দ এবং সৈন্যরা গুরুত্বপূর্ণ সকল সড়ক বন্ধ করে দেয়ায় রোববার রাতে সেখানে এক ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়।
এর আগে, বিরোধী দলের অনেক সমর্থক প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল্লাহি মোহাম্মাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। সোমালিয়ার এ প্রেসিডেন্ট ফরমাজো হিসেবে বেশি পরিচিত। নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে তার চার বছরের মেয়াদ শেষ হওয়ায় গত ফেব্রুয়ারি থেকে এ প্রেসিডেন্টের আইনগত কর্তৃত্ব বিতর্কের মুখে পড়ে।
পুলিশ কমান্ডার মোহাম্মাদ আব্দিরাহমান বলেন, ‘বিরোধী রাজনীতিবিদদের মাধ্যমে সংঘঠিত কিছু উপজাতি মিলিশিয়াম্যান মোগাদিসুর শান্তি বিঘিœত করার চেষ্টা করে। তারা পুলিশ ফাঁড়ি অভিমুখে অগ্রসর হতে থাকলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।’
তিনি আরো বলেন, সেখানের বর্তমান পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ নিরাপত্তা বাহিনীর হাতে রয়েছে।
পরে পার্শ্ববর্তী এলাকায় দ্বিতীয় দফা গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে সেখানে কেউ হতাহত হয়েছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat