×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৪-০৪
  • ৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘মুজিববর্ষে শপথ নেবো- জাটকা নয় ইলিশ খাবো’ শীর্ষক স্লোাগান নিয়ে পিরোজপুরে আজ জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ উদযাপন শুরু হয়েছে।
এ উপলক্ষে বঙ্গবন্ধু চত্বর থেকে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে সদর উপজেলা পরিষদের পিছনের পুকুর পাড়ে গিয়ে শেষ হয়।
এছাড়া ও সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৩ জন প্রতিযোগীর মধ্য থেকে ৩ জন ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে। এ র‌্যালি ও সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারি, সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল প্রমূখ এদিকে এ সপ্তাহ উদযাপন উপলক্ষে আগামীকাল ৫ এপ্রিল কুমিরমারা আবাসনে জাটকা সংরক্ষণ বিষয়ে আলোচনা সভা, ৭ এপ্রিল বিভিন্ন মাছ বাজারে অভিযান পরিচালনা, ৮ এপ্রিল মৎস্যজীবী জেলে পল্লীতে জাটকা সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সমাবেশ, ৯ এপ্রিল জাটকা সংরক্ষণ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ১০ এপ্রিল জাটকা রক্ষায় সমন্বিত বিষয়ে অভিযান পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat