×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৩-২১
  • ৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, আজও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে সভাপতিত্ব করেন।
সকলকে ঐক্যবব্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ষড়যন্ত্র আজও থেমে নেই। বাংলার বাতাসে এখনও ষড়যন্ত্র ও চক্রান্তের গন্ধ আছে। এই ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে ঐক্যব্ধ হতে হবে।’
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। কিন্তু আমরা রাজপথ ছাড়িনি। আজ সরকার হটানো ও দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে আমাদের তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। এটাই হোক বঙ্গবন্ধুর জন্মদিনে আজকে আমাদের শপথ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু মুজিব এমন একটি নাম যা স্বমহিমায় প্রতিষ্ঠিত। তাঁর নাম মুছে ফেলার অনেক চেষ্টা ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধু আজ বাঙালির কাছে স্ব-মহিমায় উদ্ভাসিত। তাঁর জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে বিশ্ব নেতারা আজ সাড়া দিয়েছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে স্মরণ করতে হলে তাঁর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও স্মরণ করতে হবে। কারণ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনা ছাড়া বাস্তবায়ন সম্ভব ছিলো না। তিনি ধ্বংস স্তুপের উপর সৃষ্টির পতাকা উড়ান। তার নেতৃত্বে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে চলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat