×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৩-২০
  • ৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের ব্যাটসম্যানদের পারফরমেন্সে হতাশ বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটসম্যানদের ব্যর্থতায়ই এমন হার উল্লেখ করে তামিম বলেন, গুরুত্বপূর্ণ সময়ে তারা উইকেট বিলিয়ে দেয়ায়ই ম্যাচের পার্খক্য গড়ে দিয়েছে।
সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৪১ দশমিক ৫ ওভারে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৩২ রানের টার্গেট স্বাগতিকদের জন্য কঠিন কিছ্ ুছিলো না। মাত্র ২১ দশমিক ২ ওভারেই টার্গেট স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড।
ডানেডিনে ইউনিভার্সিটি ওভালে ম্যাচ শেষে তামিম বলেন, ‘বেশ কিছু সহজ আউট হয়েছে। কোন সন্দেহ নেই, তারা খুবই ভালো বল করেছে। কিন্তু আমাদের নিজেদেরই দোষ দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ব্যাটিং নিয়ে গর্ববোধ করে থাকি কিন্তু আজ তার সেটা যথেষ্ট ছিলো না।’
নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে পাঁচদিনের অনুশীলন ক্যাম্প ও নিজেদের মধ্যে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে বাংলাদেশ। কোয়ারেন্টাইন থাকাকালীন ছোট-ছোট গ্রুপে অনুশীলনও করেছে তারা।
তবে অনেকেই বলেছেন, এই দলের বিপক্ষে প্রস্তুতি যথেষ্ট ছিলো না। নিজেদের কন্ডিশনে অন্যতম শক্তিশালী দল কিউই। তবে তামিম জানান, পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই তারা খেলতে নেমেছিলেন।
তামিম বলেন, ‘আমরা এখানে বেশ কয়েকদিন ছিলাম। নিজেদের প্রস্তুতি নিয়ে কোন অভিযোগ করতে পারি না। এটি আমাদের কাছে নতুন কিছু নয়, আমরা কি আশা করি, তা জানি এবং আমরা আরও ভালো পারফরমেন্স করার আশা করি।’
লজ্জাজনক হারের ম্যাচে একটি ইতিবাচক দিক ছিলো বাংলাদেশের। অভিষেক ম্যাচ খেলতে নামা মাহেদি হাসান ব্যাট হাতে ১৪ রান করেছেন। তার ছোট ইনিংসে একটি করে চার ও ছক্কা ছিলো। তাই মাহেদির প্রশংসা করেছেন তামিম।
তামিম বলেন, ‘মাহেদির প্রথম শটটি দারুন ছিলো। সে এভাবে খেলতে পারলে, খুশী হতাম। সে ভালো বোলিং করেছে, সে তার সামর্থ্যরে প্রমাণ দিয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat