×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৩-১৯
  • ৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১৮ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৮ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৮ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ২ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ১৬ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৬৪২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৫৩ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ১৪১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ৯১ দশমিক ৬১ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০২ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৬১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ২১ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ১৮৭ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ০৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১০ দশমিক ৪৫ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৪১ শতাংশ কম।
দেশে এ পর্যন্ত মোট ৪৩ লাখ ৬৮ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১২ দশমিক ৯৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৯৮৭ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ২১ হাজার ২১২ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ২২৫টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ১১৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯১৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২০ হাজার ৯২৫ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ২ হাজার ১৮টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat