×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৩-১৯
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। আমেরিকান এ নেতা পুতিনকে একজন ‘হত্যাকারী’ হিসেবে অভিহিত করার পর তিনি এ আমন্ত্রণ জানালেন। খবর এএফপি’র।
রাশিয়ার ক্রিমিয়া দখলের পর সাত বছর পালন অনুষ্ঠানের ফাঁকে কথা বলার সময় পুতিন আগামী দিনগুলোতে ‘সরাসরি সম্প্রচার’ বা ‘অনলাইন’ আলোচনা অনুষ্ঠানে বাইডেনকে আমন্ত্রণ জানান।
টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, ‘আমাদের আলোচনা অব্যাহত রাখতে আমি বাইডেনকে আমন্ত্রণ জানাতে চাই। তবে এক্ষেত্রে শর্ত রয়েছে যে আমাদের এ আলোচনা কার্যকরভাবে সরাসরি সম্প্রচার করতে হবে।’
তিনি বলেন, এটি একটি ‘সরাসরি উম্মুক্ত আলোচনা হবে যাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জনগণের ‘স্বার্থ’ থাকবে।
বুধবার এবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যার নির্দেশ দেয়ায় অভিযুক্ত পুতিনকে আপনি কিভাবে দেখেন জানতে চাইলে বাইডেন বলেন, ‘আমিও তেমনি মনে করি।’
মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে বিগত অনেক বছরের মধ্যে দেশ দু’টির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় সংকট সৃষ্টি করেছে। বাইডেনের এমন বক্তব্যের জের ধরে রাশিয়া জরুরি আলোচনার জন্য ওয়াশিংটনে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে মস্কোতে ডেকে পাঠিয়েছে। সাম্প্রতিক কূটনীতির ইতিহাসে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat