×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৩-১৭
  • ৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের সাথেই আছেন তামিম। সুদূর নিউজিল্যান্ড থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন তামিম।
বাংলাদেশ ক্রিকেট বোর্র্ড (বিসিবি) দ্বারা সরবরাহকৃত একটি ভিডিও বার্তায় তামিম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি (বঙ্গবন্ধু) স্বপ্ন দেখতেন, বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারাবিশ্বে পরিচিত হবে। আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের সকল ক্রীড়াবিদের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা ও শুভকামনা।’
এছাড়া নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তামিম লিখেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিনে বিন¤্র শ্রদ্ধাঞ্জলি। জাতির জনকের ত্যাগ হোক, নতুন প্রজন্মের অনুপ্রেরণা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat