×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৩-১৫
  • ৬৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ফিল্ম এওয়ার্ডস ২০২০-২১ এর উদ্বোধন হয়েছে আজ। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবেএ আন্তর্জাতিক শর্টফিল্ম প্রতিযোগিতা উদ্বোধন করেন।
অর্গানাইজেশন অভ ইসলামিক কো-অপারেশন-ওআইসি’র সংযুক্ত সংস্থা ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম-আইসিওয়াইএফ এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজনসম্পন্ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, ‘চলচ্চিত্র আমাদের জীবনের প্রতিফলন। জাতিগঠন এবং বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধিতে চলচ্চিত্রের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। একইসাথে এই সৃষ্টিশীল শিল্পে যুবসমাজের সম্পৃক্তি যুবসমাজকে সুপথে রাখতে একান্ত সহায়ক।’
তথ্যসচিব খাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান, যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আখতার হোসেন এবং অনলাইনে আইসিওয়াইএফ প্রেসিডেন্ট তাহা আইহান।
বাংলাদেশ সময় ১৪ এপ্রিল মধ্যরাত থেকে ২৫ এপ্রিল পর্যন্ত www.oicyouthcapital.com/dhaka ওয়েবসাইটে শর্টফিল্ম জমা দেয়া যাবে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার ১৮ থেকে ৩৫ বছর বয়সের যুবাদের উন্মুক্ত অংশগ্রহণে এই প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা হবে ২০ মে। যথাক্রমে ৫০০, ৩০০ ও ২০০ মার্কিন ডলারের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কেন্দ্রীয় পুরস্কার ছাড়াও অঞ্চলভিত্তিক নির্বাচিত চলচ্চিত্রগুলোর জন্য থাকছে অংশগ্রহণ সনদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat