×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৩-১২
  • ৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলায় আজ জয়পুরহাট সদর, কালাই ও আক্কেলপুর পৌরসভার নবনির্বাচিত তিনজন মেয়রকে সংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ।
আজ শুক্রবার বিকালে রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জয়পুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান, কালাই পৌরসভার নবনির্বাচিত মেয়র রাবেয়া সুলতানা ও আক্কেলপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র শহীদুল আলম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় এ সংবর্ধনাসভায় জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat