×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০৩-০৬
  • ৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আজ আরো ১০ জন মারা গেছেন এবং নতুন করে ৫৪০ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো ৮২২ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফেরায় মোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ১ হাজার ৯৬৬ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এতে করোনাভাইরাসের মহামারীতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৪৫১ জনে দাঁড়াল।”
এতে জানানো হয়, একই সময়ে নতুন করে আরো ৫৪০ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস সনাক্ত হওয়ায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৪৯ হাজার ৭২৪ জনে দাঁড়াল।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ২১৯ টি ল্যাবরেটরিতে মোট ১৩ হাজার ৮২ টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ৪ দশমিক ১৩ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৯১ দশমিক ৩১ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং ১ দশমিক ৫৪ শতাংশ রোগী মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat