×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০২-২২
  • ৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট তাদের করোনা সরবরাহের বিষয়ে অন্যান্য দেশকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছে, তাদেরকে তাদের নিজস্ব বাজারকে অগ্রাধিকার দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
সেরাম প্রধান আদর পুনওয়ালা রোববার টুইট করে সকল দেশকে ধৈর্য ধরে অপেক্ষার কথা বলেছেন।
তিনি আরো জানান, সেরাম ইনস্টিটিউটকে তাদের বিশাল বাজার বিষয়ে অগ্রাধিকার দেয়ার নির্দেশনা এবং সেইসঙ্গে বিশ্বের অন্যান্য দেশের প্রয়োজনীয়তার ভারসাম্য বজায় রাখার কথা বলা হয়েছে।
তিনি বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ভারতের পশ্চিমাঞ্চলে পুনের বিশাল কারখানায় সেরাম অক্সফোর্ড ভ্যাকসিনের কোটি কোটি ডোজ উৎপাদন করছে।
বিশ্বের বহু বিশেষ করে দরিদ্র দেশগুলো ভ্যাকসিনের জন্য ব্যাপকভাবে সেরামের উপর নির্ভর করছে। ইতোমধ্যে এ ইনস্টিটিউট বিদেশে লাখ লাখ ডোজ করোনা ভ্যাকসিন সরবরাহ করেছে।
এছাড়া দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যে সেরাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত কোভ্যাক্সকে ২০ কোটি ডোজ সরবরাহ করার পরিকল্পনা করেছে।
তবে পুনাওয়ালা বলেননি কে তাদের নির্দেশনা দিয়েছে এবং এই নির্দেশনা নতুন কিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat