×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০২-০৮
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে বিশাল হিমবাহ ধসে বাঁধ ভেঙে মৃতের সংখ্যা সোমবার বেড়ে ১৪ হয়েছে। কর্মকর্তারা এ কথা জানান।রোববার উত্তরাখন্ড রাজ্যের চামোলি জেলার জোশিমঠে হঠাৎ হিমবাহটি ভেঙে পড়ে। এতে অলকানন্দা ও ধউলিগঙ্গা নদীর পানি বিপদসীমার উপরে উঠে যায়।
এছাড়া বাঁধ ঘিরে গড়ে ওঠা পানিবিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত ১৭০ কর্মী নিখোঁজ রয়েছে। তাঁদের উদ্ধারে কাজ চলছে বলে জানা গেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দল, সেনাবাহিনী ও নৌবাহিনী একযোগে কাজ করছে।
দুর্ঘটনাস্থলে চিকিৎসক দল রয়েছে। জসীমঠ এলাকায় ৩০ শয্যার একটি হাসপাতালও প্রস্তুত রাখা হয়েছে।উত্তরাখন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত রোববার ঘটনাস্থলে গেছেন। তিনি বলেছেন, উদ্ধার কার্যক্রম জোরালোভাবে চালানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজ চলছে।তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার কথাও জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat