×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০২-০৪
  • ৮০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ জনতার অংশগ্রহণে ডিজিটাল পদ্ধতিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে খুলনা জেলায় আগামী ১২, ১৩, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এবং আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ে ম্যারাথন অনুষ্ঠিত হবে। আজ এক প্রস্তুতি সভা খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খুলনা জেলা পর্যায়ে আয়োজিত ম্যারাথনের উদ্বোধন অনুষ্ঠান আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৮ টায় নগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হবে। ম্যারাথনটি শিববাড়ি মোড় হতে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাদিস পার্কে এসে শেষ হবে। ডিজিটাল পদ্ধতিতে আয়োজিত পাঁচ কিলোমিটার দূরত্বসীমার ম্যারাথনে অংশ নিতে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অংশগ্রহণকারীর নাম, ই-মেইল ঠিকানাসহ বিস্তারিত তথ্য প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ম্যারাথনে সব বয়সের মানুষ অংশ নিতে পারবেন।
সভায় বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মো. সাজিদ ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা প্রাণিসম্পদ অফিসার এসএম আউয়াল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এএনএম ওয়াসিম ফিরোজ, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat