×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০২-০৩
  • ৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন সিনেট মঙ্গলবার কিউবান বংশোদ্ভূত আলেজান্দ্রো মায়োরকাসকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে অনুমোদন দিয়েছে।
এ অনুমোদনের ফলে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন সংস্কার গতি পাবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আলেজান্দ্রো প্রথম কোন ল্যাটিনো এবং প্রথম অভিবাসী যিনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হলেন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে সহজ করার লক্ষ্যে দায়িত্ব নিয়েই বাইডেন তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্যে উল্লেখযোগ্য মেক্সিকো সীমান্তে পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের পুনরায় একএীকরণ।
নির্বাহী আদেশে স্বাক্ষরকালে বাইডেন বলেছেন, আমি নতুন কোন আইন করছি না। আমি খারাপ নীতি দূর করছি।
এসব অভিবাসন সংস্কারের অধিকাংশ মায়োরকাসের নেতৃত্বেই সম্পন্ন হবে। কিউবান শরণার্থীর সন্তান মায়োরকাসের নিয়োগ সিনেটের নিশ্চিত করার বিষয়টিকে ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat