×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০২-০৩
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিদর্শকরা বুধবার চীনের উহান নগরীতে একটি গবেষণাগার পরিদর্শন করবেন। এই পরীক্ষাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে থাকতে পারে বলে মার্কিন কর্মকর্তারা ধারনা করছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
কোভিড-১৯ মহামারির উৎস তদন্তে উহান ভাইরাস ইনস্টিটিউট পরিদর্শন হবে এ দলের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কেননা, এ প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে মারাত্মক বিভিন্ন রোগ নিয়ে গবেষণা করে থাকে।
সংবেদনশীল এ মিশন ভাইরাস কিভাবে জীবজন্তু থেকে মানব দেহে ছড়ায় তা পরীক্ষা-নিরীক্ষা করে।
এ ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে অনেক সময় অতিক্রান্ত হওয়ার পর বিশেষজ্ঞরা তা সনাক্ত করা কিভাবে আশা করতে পারে সে ব্যাপারে নানা ধরনের প্রশ্ন রয়েছে।
বিজ্ঞানীদের ধারণা কোভিড-১৯ রোগ বাদুড় থেকে অন্য স্তন্যপায়ী জীবের মাধ্যমে মানব দেহে ছড়িয়ে পড়ে থাকতে পারে।
তবে এ ক্ষেত্রে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন প্রমাণ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat