×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-৩১
  • ৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মত্যাগী ও আত্মশুদ্ধ-তরুণ প্রজন্ম দেখতে চেয়েছিলেন। যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশের নেতৃত্ব দিবে। মিরপুর মুক্ত দিবস উপলক্ষে আজ রোববার ৯টায় ব্লক-ডি, মিরপুর-১০, একাত্তরের গণহত্যার জল্লাদখানা, বধ্যভূমি স্মৃতিপীঠ এ পুষ্পার্ঘ অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুকে মনে প্রাণে উপলব্ধি করতে হবে, তাহলে দেশে কোন মানুষ বঞ্চিত থাকবে না। বঙ্গবন্ধু কন্যা প্রাধনমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। আমার মনে হয় এটাই মুজিব জন্মশত বার্ষিকীর সবচেয়ে বড় উপহার।
মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশের প্রতিটি মানুষ ভাল থাকবে, তারা ন্যায্য অধিকার ভোগ করবে; যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের মানুষ ভোগ করছে।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় সংসদ সদস্য ইলিয়াছ উদ্দিন মোল¬াহ্, প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার ও আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহ-সভাপতি কাজী জহিরুল ইসলাম মানিক প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat