×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-৩০
  • ৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শিপার্স কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উন্নয়নের চিত্র শুধু মন্ত্রণালয়ের নয়: এ চিত্র সমগ্র বাংলাদেশের। প্রতিমন্ত্রী আজ রাজধানীর ধানমন্ডিতে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি)- এর ৩৯ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসসিবি’র চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহসান, পরিচালক আরজু রহমান ভূঁইয়া, একেএম আমিনুল মান্নান খোকন, সৈয়দ মো. বখতিয়ার প্রমুখ।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন- আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা, আমি বাংলার মানুষের অধিকার চাই।’ নিশ্চয়ই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আমরা পূরণ করব। শিপার্স কাউন্সিল সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, গ্রামের মানুষের আগে গায়ের পোশাক ছিলনা। ১০-১৫ বছর আগে বাংলাদেশে মংগা ছিল। শিক্ষার ব্যবস্থা ছিলনা, চিকিৎসা ছিলনা। এখন মানুষের মৌলিক চাহিদা পাঁচটির মধ্যে চারটি হয়ে গেছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, একটি মানুষও গৃহহীন থাকবেনা। আমাদের স্বাধীনতার সুখ হচ্ছে এটাই।
শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন বিশেষ করে বিগত ১০-১২ বছরে নৌপরিবহন মন্ত্রণালয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বের কারণেই করোনার মতো ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat