×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-৩০
  • ৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের মধ্যে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে আজ। শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এক লাখ ৬১ হাজার শিক্ষার্থী অর্জন করেছে জিপিএ-৫।
আজ শনিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই ফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
পরে সব বোর্ডের চেয়ারম্যানরা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভার্চুয়ালি এই ফলের অনুলিপি তুলে দেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই ফলের অনুলিপি গ্রহণ করেন।
এবার জেএসসি ও এসএসসির গড় ফলের উপর ভিত্তি করে গত বছরের (২০২০) এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। পাস করেছেন শতভাগ শিক্ষার্থী। ২০১৯ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। পাস করেছিল ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat