×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-২৬
  • ৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গেলে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে। অপমানিত মুখ্যমন্ত্রী কিছু না বলেই নেমে যান। অন্যদিকে বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য সোশ্যাল সাইটে অভিনেত্রী সায়নী ঘোষ ও দেবলীনা দত্তকে নিশানা করে একদল দুষ্কৃতিকারী।
‘এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!’ এই স্লোগান কোনও রাজনৈতিক রং ছাড়াই প্রতিবাদ সভায় হাজির ছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহা্ন, নাট্যকার কৌশিক সেন, অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত, সায়নী ঘোষ, পরিচালক রাজ চক্রবর্তীসহ আরও অনেকে।
নুসরাত বলেন, ধর্ষণের হুমকি আমিও পাই। কিন্তু আমি বা এই মঞ্চে উপস্থিত কোনও নারী এ ধরনের হুমকি ভয় পায় না। সাহস থাকলে আমাদের ঘরে ঢুকে ধর্ষণ করে দেখাক। বাংলার বাড়িতে বাড়িতে ঝাঁটা আছে, বঁটি আছে। কেউ আমাদের ভয় দেখালে তাদের ঝেঁটিয়ে বিদায় করা হবে।তার কথায়, আমার দেশ বলতে আমি কি বুঝি সেটা ভারতীয় জনতা পার্টি ব্যাখ্যা করে দিচ্ছে। বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে দেশকে ভক্তি করে আমাদের সেভাবে ভক্তি করতে হবে। আমি আমার মতো করে দেশকে ভালবাসতে পারব না। এটা তো এক ধরনের ফ্যাসিবাদ। ব্যক্তিগত স্বার্থ ও রাজনৈতিক রং বিচার না করেই প্রতিবাদের জন্য এগিয়ে আসার কথা বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat