×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-১৭
  • ৮৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতিতে বাহরাইন থেকে ফেরত আসা প্রবাসী বাংলাদেশিদের সে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে।
সে দেশে অবস্থিত বাংলাদেশ মিশন বাহরাইন সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে বলে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা করোনা পরিস্থিতির পূর্বে দেশে ফেরত এসেছিলেন এবং ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদেরকে ইতোপূর্বে মানামায় অবস্থিত বাংলাদেশ মিশনে অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল। কিন্তু ৯৬৭ জন প্রবাসী বাংলাদেশি অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। তাদের বিষয়টি বিবেচনার জন্য সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে এবং তাদের তালিকা ইতোমধ্যে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এখনও যারা রেজিস্টেশন করেন নাই তাদের রেজিস্ট্রেশন করার সুযোগ আছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, করোনা পরিস্থিতিতে গত এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাস সাধারণ ক্ষমার আওতায় সে দেশে বসবাস করা ৩০ হাজার অনিয়মিত বাংলাদেশির ভিসা নিয়মিত করা হয়েছে। এখনও ২৫ হাজার বাংলাদেশি অনিয়মিত রয়েছে বলে জানা গেছে। অনিয়মিত বা ভিসার মেয়াদ উত্তীর্ন বাংলাদেশিদের নিয়মিতকরণের বিষয়টি বিবেচনার জন্য বাহরাইন সরকারকে অনুরোধ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞাপ্তিতে আরো জানানো হয়, করোনা পরিস্থিতিতে বাহরাইন সরকার কাউকে জোর করে দেশে পাঠায়নি। অনেক প্রবাসী বাংলাদেশি করোনা পরিস্থিতিতে বা তার আগে স্বেচ্ছায় দেশে ফেরত আসেন। বাহরাইন সরকার কেবল জেলে অবস্থানরত বা ডির্পোটেশন ক্যাম্পের প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরত পাঠান।
২০১৮ সাল থেকে বাহরাইনে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রয়েছে। ভিসা পুনরায় চালুর বিষয়ে সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সে দেশে প্রবাসী বাংলাদেশিদের ফেরত নেয়ার বিষয়টি একান্তই বাহরাইন সরকারের এখতিয়ারভুক্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat