×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২১-০১-০৮
  • ৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জার্মানিতে গত ২৭ ডিসেম্বর টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে ৪ লাখ ১৭ হাজার মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হয়েছে। বৃহস্পতিবার রবার্ট কচ ইনস্টিটিউট (আরকেআই) এ কথা জানায়। খবর সিনহুয়ার।
আরকেআই’র উপাত্ত অনুযায়ী, ২ লাখ ১ হাজারের বেশি স্বাস্থ্য সেবা কর্মী এবং বিভিন্ন নার্সিং হোমের ১ লাখ ৬৮ হাজার বাসিন্দাকে টিকা দেয়া হয়েছে।
জার্মান সরকার জানায়, প্রাথমিকভাবে করোনাভাইরাস টিকার স্বল্পতার কারণে ৮০ বছরের বেশি বয়সের মানুষ এবং নার্সিং ও ওল্ড পিপলস হোমের স্টাফরা টিকা নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
বুধবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান বলেন, ‘আমরা প্রথমে অধিক ঝুঁকির মুখে থাকা লোকজন টিকা দিতে চাই। তাদেরকে প্রথমে সেবা দেয়া প্রয়োজন। কেনান, এ মহামারিতে এসব লোক বেশি ক্ষতির শিকার হয়েছে।’
বুধবার ইউরোপীয় কমিশন মার্কিন কোম্পানি মডার্নার তৈরি দ্বিতীয় কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির পক্ষ থেকে ইতিবাচক সুপারিশ করার পর তারা এ ভ্যাকসিনের অনুমোদন দিল।
স্পান বলেন, ইতোমধ্যে অনুমোদিত ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের পাশাপাশি জার্মানি এ বছর প্রায় ১৩ কোটি ভ্যাকসিন ডোজ নেয়া আশা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat