×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-২৪
  • ৮০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার করোনা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আশেপাশের দেশগুলো থেকে অনেক বেশি সফল এবং করোনার দ্বিতীয় ঢেউও সফলভাবে মোকাবিলা করছে।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মির্জা ফখরুল ইসলামের ‘সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ’ এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে, সবার সম্মিলিত প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, তবে করোনার দ্বিতীয় ঢেউও আমরা প্রথম ঢেউয়ের মতো সঠিকভাবে মোকাবিলা করতে পারবো।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা এই করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে গত দশ মাসের মধ্যে জনগণের পাশে দাঁড়াননি। আর আমাদের দলের ত্রাণ ও সমাজকল্যাণ কমিটির পক্ষ থেকে উপজেলা পর্যায় পর্যন্ত মানুষের কাছে মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং সরকার ও দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা তো বলেছিলেন, করোনা মহামারিতে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, হাসপাতালে রোগী ভর্তি হতে পারবে না। স্রষ্টার কৃপায় আর সরকারের প্রচেষ্টায় তাদের শঙ্কা-আশঙ্কাগুলো ভুল প্রমাণিত হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন, দেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়ার জন্য। আর বাস্তবতা হচ্ছে করোনাভাইরাসের নতুন রূপটি ছড়ানোর কারণে যখন আশেপাশের দেশগুলো যুক্তরাজ্যের সাথে বিমান ও সড়ক যোগাযোগ বন্ধ করেছে, তখন ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে গতকাল সেটি না করার জন্য এবং যোগাযোগ পুনস্থাপন করার জন্য আহ্বান জানানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat