×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-২১
  • ৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলায় আজ পালিত হলো নাটোর মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চুড়ান্ত বিজয়ের পাঁচদিন পর ২১ ডিসেম্বর নাটোরে আত্মসমর্পণ করে হানাদার পাকিস্তানী বাহিনী।
এ উপলক্ষে আজ সোমবার বেলা ১২টার দিকে বণার্ঢ্য শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি।
জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখা আয়োজিত এ আনন্দ শোভাযাত্রা উত্তর সমাবেশে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের (নাটোর ও নওগাঁ) সংসদ সদস্য রতœা আহমেদ, নাটোর পৌরসভার মেয়র ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক উমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু, মুক্তিযোদ্ধা মকছেদ আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল প্রমুখ।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ২১ ডিসেম্বর নাটোরে তৎকালীন গভর্ণর হাউস তথা বর্তমান উত্তরা গণভবনে ১৪১ জন অফিসার, ১১৮জন জেসিও, পাঁচহাজার ৪৫০জন সিপাহী এবং একহাজার ৮৫৬ জন প্যারামিলিশিয়া নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নওয়াব আহমেদ আশরাফ আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ দলিলে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন মিত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রঘুবীর সিং পান্নু। এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন মিত্র বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল লসমন সিং এবং পাকিস্তান সেনাবাহিনীর অধিনায়ক মেজর জেনারেল নজর শাহ্। জমা হয় দশহাজার ৭৭৩টি অস্ত্রসহ ট্যাংক, মর্টার এবং অসংখ্য সাঁজোয়া যান।
সেদিন পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের খবরে বিজয়ের আনন্দ ছড়িয়ে পরে চারিদিকে। শহরে চলে বিজয় মিছিল আর মুক্ত আকাশে গান ফায়ার। ‘জয়বাংলা’ শ্লোগানে মুখরিত হয় সারা শহর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat