×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-১৭
  • ৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর বৈশাখী রোডে সন্ত্রাসীর গুলিতে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. উজ্জ্বল গুলিবিদ্ধ হয়েছেন।
তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রায়ের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। এ ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা ইব্রাহিমকে গ্রেফতার করে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-উর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
মোহাম্মদপুর থানার (ওসি-অপারেশন) দুলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। তখন ওই বাসায় থাকা সন্ত্রাসী ও মাদক বিক্রেতা ইব্রাহিমের নেতৃত্বে চারজন অবস্থান করছিল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে। এতে পুলিশ কর্মকর্তা এএসআই মো. উজ্জ্বল গুলিবিদ্ধ হন। পরে আতœরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ইব্রাহিমও গুলিবিদ্ধ হয়। তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় তবে তার সহযোগীরা পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat