×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-১৭
  • ৭৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিরক্ষর মুক্ত দেশ গড়ব" এই প্রতিবাদ্য নিয়ে শিক্ষার আলো থেকে সমাজে বঞ্চিত গরিব পরিবারের শিশুদের অবৈতনিক পাঠদানের মাধ্যমে প্রত্যেক শিশুকে প্রাথমিক শিক্ষাদানে এগিয়ে এসেছেন আমেরিকা প্রবাসী আর.কে পরিবার । ওই অবৈতনিক পাঠশালায় প্রায় ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে । এদেরকে আর. কে পরিবার থেকে শিক্ষা উপকরণ ও টিফিন সহ সবধরনের সুযোগ সুবিধা দওয়া হবে ।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা খানবাড়ী অবৈতনিক পাঠশালার শুভ উদ্বোধন করা হয়েছে । এ অবৈতনিক পাঠশালার উদ্বোধন করেন উল্লাপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন তালুকদার । পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভার সভাপতি মোঃ নূর আজম খান দুদু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উল্লাপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন তালুকদার, শাহজাদপুর উপজেলার করতোয়া কলেজের প্রভাষক মোঃ শফিউল আলম স্বপন, উল্লাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইউসুব আলী মন্টু, জহুরা মহিউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলে করিম মিঠু প্রমুখ ।

ওই স্কুলের পরিচালক মোঃ সাহিদুজ্জামান খান লিলন জানান সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে সমাজে ঝরে পরা শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া হবে । কোনো বেতন নেওয়া হবে না । সম্পূর্ণ খরচ আমেরিকা প্রবাসী আর. কে পরিবার বহন করবে ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat