×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-১১
  • ৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪৮ জন। আবার নতুন করে আক্রান্ত হয়েছেন সমান সংখ্যক । এ সময়ে করোনায় এ বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আজ শুক্রবার (১১ ডিসেম্বর ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৪৮ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৩৯ ও সুনামগঞ্জের ৯ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৬৫ জনে। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৩৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪২৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৭৯ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭২৩ জন সুস্থ হয়েছেন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪৪, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন।এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭২ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৭১৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৮৪, হবিগঞ্জে ১ হাজার ৯২৩ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৫৩ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। সব মিলিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৮৭, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন, এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৬ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৪৪ ও হবিগঞ্জের ২ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে আছেন ১৮০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯০ জন, হবিগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ৭৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat