×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-১২-০৯
  • ৯৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫০ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ জন এবং এ সময়ে করোনায় সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে আরও ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩১, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জের ৭ ও মৌলভীবাজার জেলার ৭ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮৩ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৬৪০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৮০, হবিগঞ্জে ১ হাজার ৯১৮ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৪৫ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২৭ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ২৪ ও মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৮৬ জনে। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৯৬৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪২০ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৭৯ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭২১ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। সব মিলিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৮৫ জন, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ জন। এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৫ জন। হাসপাতালে ভর্তি হওয়া সকলেই সিলেট জেলার বাসিন্দা।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে আছেন ১৯৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯২ জন, হবিগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ৮৮ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat